রামনবমীতে সরকারী নিষেধ অমান্য করে অস্ত্র মিছিল করার অভিযোগে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ রামনবমী উদযাপন কমিটির সম্পাদক তথা বিশ্ব হিন্দু পরিষদের রায়গঞ্জ শহর মন্ডল সভাপতি সজল মিত্রকে গ্রেপ্তার করলো রায়গঞ্জ থানার পুলিশ। এই ঘটনার পর থেকে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ধৃতের বিরুদ্ধে সরকারী নিষেধ না মানা ও অস্ত্র মিছিলের অভিযোগ আনা হয়েছে বলে পুলিস সুত্রে খবর। ধৃত সজল বাবুকে বুধবার রায়গঞ্জ আদালতে পেশ করা হয়েছে বলে জানা গেছে।
উত্তরদিনাজপুর